আজমিরীগঞ্জে পুলিশের উপপরিদর্শকের বি'রুদ্ধে মোবাইল চু'রির অ'ভিযোগ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে পুলিশের উপপরিদর্শকের বি'রুদ্ধে মোবাইল চু'রির অ'ভিযোগ

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ০২:৩৪:৫৬ অপরাহ্ন

আজমিরীগঞ্জে পুলিশের উপপরিদর্শকের বি'রুদ্ধে মোবাইল চু'রির অ'ভিযোগ


হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানায় কর্মরত এক উপপরিদর্শকের বিরুদ্ধে ফলের দোকান থেকে মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৮ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে আজমিরীগঞ্জ মধ্যবাজারে থানা সংলগ্ন রাজিব মিয়ার ফলের দোকানে।

প্রকাশ্যে আসা ২৫ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৮টা ৫২ মিনিটের দিকে অভিযুক্ত এসআই ফল কেনার পর টাকা দিলে দোকানি রাজিব মিয়া ফলের দাম রেখে বাকি টাকা ফেরত দেন। এরপর এসআই বাম হাতে নিজের মোবাইল ফোনটি তুলে নেন। ঠিক পরক্ষণেই টেবিলের ওপর থাকা দোকানির একটি মোবাইল ফোন ডান হাতে নিয়ে পকেটে ভরেন এবং স্বাভাবিক ভঙ্গিতে দোকান থেকে বেরিয়ে যান।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম রাসেল। তিনি আজমিরীগঞ্জ থানায় উপপরিদর্শক এসআই হিসেবে কর্মরত।

ভুক্তভোগী ফল ব্যবসায়ী রাজিব মিয়া এ বিষয়ে গণমাধ্যমের কাছে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে নাম প্রকাশ না করার শর্তে বাজারের একাধিক ব্যবসায়ী জানান, সিসিটিভি ফুটেজটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। পরে পুলিশ বিভাগের ভাবমূর্তি রক্ষায় রাতেই উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে এসআই রাসেলের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তবে আজমিরীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা বিশ্বজিৎ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি আপসে সমাধান করা হয়েছে এবং মোবাইল ফোনটি দোকানিকে ফেরত দেওয়া হয়েছে।

এদিকে, রবিবার (৯ আগস্ট) রাতে দোকানের সিসিটিভি ফুটেজ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন। এ ঘটনায় এসআই রাসেলকে প্রত্যাহারের সুপারিশ করতে পুলিশ সুপারের কাছে লিখিতভাবে জানিয়েছেন তিনি।

একজন পুলিশ সদস্যের এমন কর্মকাণ্ডে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি ভুলবশত হয়েছে না কি উদ্দেশ্যপ্রণোদিত?

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের বিরুদ্ধেই যদি এমন অভিযোগ ওঠে, তাহলে সাধারণ মানুষ যাবে কার কাছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা