আজমিরীগঞ্জে মোবাইল চু'রির অ'ভিযোগে এসআই প্রত্যাহার
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ PM

আজমিরীগঞ্জে মোবাইল চু'রির অ'ভিযোগে এসআই প্রত্যাহার

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৮/২০২৬ ০২:৪০:৩০ PM

আজমিরীগঞ্জে মোবাইল চু'রির অ'ভিযোগে এসআই প্রত্যাহার


ফল বিক্রেতার মোবাইল ফোন চুরির অভিযোগে হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়াকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

গত শনিবার (৮ আগস্ট) রাতে আজমিরীগঞ্জ উপজেলার মধ্যবাজারে থানা সংলগ্ন একটি ফলের দোকান থেকে মোবাইল ফোন চুরির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার তাকে আজমিরীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন।

জানা গেছে, এসআই রাসেল এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন। ঢাকার সাভার থানা থেকে অস্ত্র উদ্ধার অভিযানের ব্যাখ্যা দিতে না পারায় তখন তাকে প্রত্যাহার করা হয়েছিল। একাধিকবার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে নিয়ে হবিগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তারাও বিরক্ত বলে জানা গেছে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে। তদন্তে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ