সিলেটে লোডশেডিংয়ের প্র'তিবাদে মানববন্ধন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

সিলেটে লোডশেডিংয়ের প্র'তিবাদে মানববন্ধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ০৩:০৩:৫২ অপরাহ্ন

সিলেটে লোডশেডিংয়ের প্র'তিবাদে মানববন্ধন


সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় নগরীর ৫নং ওয়ার্ডের ইলেক্ট্রিক সাপ্লাই এলাকায় ক্লাবের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকে না। প্রচণ্ড গরমের মধ্যে বারবার বিদ্যুৎ চলায় জনজীবন পুরোপুরি অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক রূপ নিচ্ছে। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, আর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে স্থবিরতা নেমে এসেছে।

বক্তারা বিদ্যুৎ বিভাগের চরম অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে আরও বলেন, নগরীর মানুষকে দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে থাকতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। প্রাক্কলিত সূচি না মেনে ঘনঘন লোডশেডিং করায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুততম সময়ের মধ্যে সিলেটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা না হলে সুরমা বয়েজ ক্লাব স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। মানববন্ধনে শেষে বক্তারা অবিলম্বে বিদ্যুৎ পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র আব্দুল আহাদ এলিছের পরিচালনালয় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ক্লাবের সহ-সভাপতি গোপাল বাহাদুর, সদস্য মাসুক আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও ভুক্তভোগী এলাকাবাসী।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে