চুনারুঘাটে গ্রে'প্তার আওয়ামী লীগ নেতা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৬ PM

চুনারুঘাটে গ্রে'প্তার আওয়ামী লীগ নেতা

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ০১:৪০:০৯ PM

চুনারুঘাটে গ্রে'প্তার আওয়ামী লীগ নেতা


হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) ভোররাতে পাকুরিয়া নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার ওই নেতার নাম মানিক সরকার। তিনি চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মিরাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে মানিক সরকার আত্মগোপন চলে যান। হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী আন্দোলনের বাধা দেওয়াসহ একাধিক মামলার আসামি তিনি।

স্থানীয় সূত্র জানায়, আত্মগোপন থেকেই তিনি ইউনিয়ন পরিষদ পরিচালনা করেন। এর আগে পুলিশ অনেক চেষ্টা করেও তাকে গ্রেপ্তার করতে পারেনি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মানিক সরকারের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জৈন্তাবার্তা/আরআর