জৈন্তাপুরে শতাধিক বোতল বিদেশি ম'দ জ'ব্দ, আ'টক ১
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

জৈন্তাপুরে শতাধিক বোতল বিদেশি ম'দ জ'ব্দ, আ'টক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ০২:২২:৫৪ অপরাহ্ন

জৈন্তাপুরে শতাধিক বোতল বিদেশি ম'দ জ'ব্দ, আ'টক ১


সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ড্রাম ট্রাকে করে কৌশলে পাচারকালে ১০২ বোতল বিদেশি মদ জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ। এ ঘটনায় মো. শাহরিয়ার আহমেদ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে যান।

শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর পুলিশ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক শাহরিয়ার আহমেদ গোয়াইনঘাট উপজেলার নয়াখেল এলাকার বাসিন্দা। তার বাবার নাম ইসমাইল আলি।

পুলিশ জানায়, সিলেটগামী একটি বালুবাহী ড্রাম ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১২-২৩৬৭) সংকেত দিয়ে থামানো হয়। এ সময় ট্রাকে থাকা একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। তবে অপর একজনকে আটক করে পুলিশ। ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে এবং ট্রাকের নিচে মাদক পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি একটি চেম্বার থেকে ১০২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

জব্দ করা মদের মধ্যে রয়েছে রয়েল স্ট্যাগ, আইকোনিক গ্রিন ও রয়েল গ্রিন ব্র্যান্ডের মদ। প্রতিটি বোতলে ৭৫০ মিলিলিটার করে মদ রয়েছে। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬ হাজার টাকা।

এ অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজল দাস। এ সময় থানার সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, মদগুলো ভারতীয় সীমান্ত অতিক্রম করে পাচারের উদ্দেশ্যে বিশেষ কৌশলে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে