জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলন, পেলোডার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলন, পেলোডার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ০৬:৫২:১৯ অপরাহ্ন

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলন, পেলোডার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি পেলোডারের মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের বাংলাবাজার ৪ নম্বর ঘাট এলাকার রাংপানী নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পেলোডারের মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, “সরকারি বিধি-বিধান উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অনুমোদন ছাড়া বালু উত্তোলন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে