গোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হে ন স্তা ও হু*ম কির অভিযোগে সাধারণ ডায়েরি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

গোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হে ন স্তা ও হু*ম কির অভিযোগে সাধারণ ডায়েরি

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ০৫:১০:৩৫ অপরাহ্ন

গোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হে ন স্তা ও হু*ম কির অভিযোগে সাধারণ ডায়েরি

সংগৃহীত


 সিলেটের গোলাপগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সিনিয়র এক সাংবাদিককে হেনস্তা, অশালীন ভাষায় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগে গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জিডি সূত্রে জানা যায়, দৈনিক সকালের দিগন্ত পত্রিকার সম্পাদক ও গোলাপগঞ্জ প্রতিনিধি এবং দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত সৈয়দ জেলোয়ার হোসেন সপন গত ১৬ আগস্ট রাতে তথ্য সংগ্রহের জন্য গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে সেখান থেকে বের হয়ে সহযোগী মাহদি রহমানকে সঙ্গে নিয়ে ফেরার পথে খালেদ আহমেদ নামের এক ব্যক্তি তাদের পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, ওই ব্যক্তি নিজেকে ‘তালাশ টিভি’র সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে সাংবাদিক সপনের সঙ্গে অশোভন ও আক্রমণাত্মক আচরণ করেন। একপর্যায়ে তাকে অশালীন ভাষায় গালাগাল ও হেনস্তা করা হয়। একই সঙ্গে তার ভিডিও ধারণের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।অভিযোগ অনুযায়ী, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই ব্যক্তি সাংবাদিক সপন ও তার সহযোগীকে ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেওয়ার চেষ্টা করেন। এতে তাদের মধ্যে শারীরিক হামলার আশঙ্কা তৈরি হয়।জিডিতে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন এবং তারা ঘটনার বিভিন্ন অংশ প্রত্যক্ষ করেন।সাংবাদিক সৈয়দ জেলোয়ার হোসেন সপনের অভিযোগ, এ ধরনের আচরণের কারণে সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালন এবং তথ্য সংগ্রহ বাধাগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতে অভিযুক্ত ব্যক্তি বা তার সঙ্গে থাকা কেউ তার ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, হুমকি কিংবা সাংবাদিকতার দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারেন বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

এ ঘটনায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই, প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে নিজের ও সহযোগীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়েছে।গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে