শাহজালাল উপশহর একাডেমিতে আন্তঃহাউস বিজ্ঞান মেলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩১ PM

শাহজালাল উপশহর একাডেমিতে আন্তঃহাউস বিজ্ঞান মেলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৬ ১১:১০:৪৯ PM

শাহজালাল উপশহর একাডেমিতে আন্তঃহাউস বিজ্ঞান মেলা

ছবি:সংগৃহীত


সিলেটের শাহজালাল উপশহর একাডেমিতে উৎসবমুখর পরিবেশে আন্তঃহাউস বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল প্রতিভার বিকাশের লক্ষ্যে আয়োজিত এ মেলায় বিভিন্ন হাউসের শিক্ষার্থীরা নানা ধরনের বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও মডেল প্রদর্শন করে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. রিয়াজুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, বর্তমান সময়ে বিজ্ঞানচর্চা ও গবেষণামুখী শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের কৌতূহল, অনুসন্ধিৎসা ও সৃজনশীল চিন্তাকে আরও বিকশিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এহতেশামুল হক চৌধুরী। তিনি বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি ব্যবহারিক বিজ্ঞানচর্চা শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে সহায়তা করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সমস্যা সমাধানের দক্ষতা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরে প্রধান অতিথিসহ কার্যনির্বাহী কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও অভিভাবকেরা বিজ্ঞান মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। তাঁরা শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের উৎসাহ দেন।

দিনব্যাপী আয়োজিত এ বিজ্ঞান মেলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীরা তাদের প্রদর্শিত প্রকল্প সম্পর্কে দর্শনার্থীদের বিভিন্ন তথ্য তুলে ধরে।

মেলার শেষপর্বে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ