নি হ ত গৃহবধুর বাবার সংবাদ সম্মেলন বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝু ল ন্ত লা*শ উদ্ধার
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৮ AM

ননদ-শাশুড়ির বিরুদ্ধে হ ত্যা র অ*ভিযোগ

নি হ ত গৃহবধুর বাবার সংবাদ সম্মেলন বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝু ল ন্ত লা*শ উদ্ধার

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৮/২০২৬ ০৯:৪৪:০০ PM

নি হ ত গৃহবধুর বাবার সংবাদ সম্মেলন  বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝু ল ন্ত  লা*শ উদ্ধার

সংগৃহীত


বড়লেখায় মরিয়ম আক্তার মুন্নী (২৩) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে, গৃহবধুর পিতার অভিযোগ, ননদ-শ্বাশুড়ি ও ভাসুরের স্ত্রী পিটিয়ে হত্যার পর আত্মহত্যা চালিয়ে দিতে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখেন। ঘটনাটি ঘটেছে বড়লখা পৌরসভার ৫ নং ওয়ার্ডের মুড়িরগুল এলাকার সৌদি আরবপ্রবাসী মামুনুর রশীদ লাবলুর বাড়িতে।

শুক্রবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মরিয়ম আক্তার মুন্নী উপজেলার বিওসি কেছরিগুল (ডিমাই) গ্রামের হাজী মকবুল আলীর মেয়ে এবং দুই বছর বয়সি এক কন্যা সন্তানের জননী।শনিবার দুপুরে নিহত গৃহবধু মরিয়মের পিতা হাজী মকবুল আলী বড়লেখা প্রেসক্লাবে এব্যাপাওে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজন তাকে (তার মেয়েকে) পরিকল্পিতভাবে হত্যা করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে। ঘটনার আগে বিভিন্ন সময় মরিয়মকে নির্যাতন করা হতো। এ বিষয়ে মরিয়মের পাঠানো কয়েকটি হোয়াটসঅ্যাপ ভয়েস রেকর্ড তার কাছে রয়েছে। এসব রেকর্ডে মরিয়ম শাশুড়ি ও ননদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন। মরিয়মের ঝুলন্ত লাশের নিচে একটি বালতি ও মগ পাওয়া যায়। লাশের অবস্থান আত্মহত্যার প্রমাণ করে না। পুরো ঘটনাটিকে প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক করে তুলেছে। ঘটনাটিকে তিনি পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করেন। তিনি মেয়ের শাশুড়ি, ননদ ও ভাসুরের স্ত্রীর বিরুদ্ধে থানায় হত্যা মামলর প্রস্তুতি নিচ্ছেন। 

থানার ওসি মো. মনিরুজ্জামান খান শনিবার বিকেলে জানান, ঘটনাস্থল থেকে মরিয়মের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। পোস্টমোর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী