দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ আজ সন্ধ্যায়
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ PM

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ আজ সন্ধ্যায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০৬:২৭:২৫ PM

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ আজ সন্ধ্যায়

সংগৃহিত


দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে ৭টায় তার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি অতিথি এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। নির্বাচনে মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দেন।

ভোটের ফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা এ এম এম নাসির উদ্দীন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে তার নির্বাচনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আজকের শপথগ্রহণের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।


জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের