মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩১ PM

মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০৬:০০:৫৩ PM

মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

সংগৃহিত


মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিপক্ষ চাচাতো ভাইকে ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে তিন বছরের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে শরীফ আলী নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, প্রতিবেশী ও চাচাতো ভাই সালেক মিয়াকে ফাঁসানোর উদ্দেশ্যে ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাতে কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাড়ে তিন বছরের শিশু রুনা বেগমকে গলা কেটে হত্যা করেন তার বাবা শরীফ আলী। পরিকল্পিতভাবে তিনি এ হত্যাকাণ্ড ঘটান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় নিহত শিশুর মা নেকজান বিবি বাদী হয়ে কমলগঞ্জ থানায় স্বামী শরীফ আলীকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে শরীফ আলীকে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

দীর্ঘ প্রায় ১২ বছর পর মামলার বিচার কার্যক্রম শেষে আজ সোমবার আদালত শরীফ আলীকে ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তোফায়েল আহমদ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের