কানাইঘাটে কয়েকটি পরিবারকে হা*মলা-মা*মলায় হ*য়রানির অ*ভিযোগ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১২ PM

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি

কানাইঘাটে কয়েকটি পরিবারকে হা*মলা-মা*মলায় হ*য়রানির অ*ভিযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০৮:৪১:৩০ PM

কানাইঘাটে কয়েকটি পরিবারকে হা*মলা-মা*মলায় হ*য়রানির অ*ভিযোগ

ছবি:সংগৃহীত


সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের কুড়ারপার গ্রামে কয়েকটি পরিবারকে হামলা, মামলা ও নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের নারীরা নিরাপত্তাহীনতায় রাস্তায় চলাচল করতে পারছেন না এবং শিশুরাও মক্তবে যেতে পারছে না বলে অভিযোগ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কুড়ারপার গ্রামের বাসিন্দা ফখরুল ইসলাম এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, গ্রামের মুজিবুর রহমান, তাঁর ভাই মুহিবুর রহমান, সুয়েবুর রহমান, আলী আহমদ, সালমান, খলিলুর রহমান, জুবায়ের ও বাবুল আহমদসহ কয়েকজনের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে কয়েকটি পরিবারকে বিভিন্নভাবে চাপ ও হয়রানির মধ্যে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, প্রায় ১৬ বছর আগে কুড়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামতের জন্য বরাদ্দ ৫০ হাজার টাকা নিয়ে বিরোধের সূত্রপাত। সে সময় মুজিবুর রহমান ওই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এলাকাবাসীর পক্ষ থেকে বরাদ্দের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলে সিলেট জেলা শিক্ষা অফিসে আবেদন করা হলে তদন্ত হয়। পরে মুজিবুর রহমান ওই অর্থ ফেরত দেন। এ ঘটনার পর থেকেই দুই পক্ষের বিরোধ তীব্র হয় বলে দাবি করেন ফখরুল।

ফখরুল ইসলাম আরও বলেন, স্থানীয়ভাবে বিরোধ নিরসনে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে গত ১৭ জানুয়ারি দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসাও হয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ৫ মে রাত সাড়ে ১০টার দিকে জবরুল ইসলাম, শামীম আহমদ ও মোহাম্মদ আলীর বাড়িতে হামলা, ভাঙচুর এবং নগদ টাকা ও মালামাল নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। মামলায় মুজিবুর রহমানসহ ৪২ জনকে আসামি করা হয়েছে। আদালত মুজিবুর রহমানসহ ২৬ জনকে কারাগারে পাঠিয়েছিলেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

ফখরুল ইসলামের অভিযোগ, আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পরও পরিস্থিতির উন্নতি হয়নি। পরিবারের নারীরা অন্যের নলকূপ থেকে পানি সংগ্রহে বাধার মুখে পড়ছেন। মসজিদে যাওয়া, স্থানীয় দোকান থেকে শিশুদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা এবং স্বাভাবিকভাবে রাস্তায় চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এতে কয়েকটি পরিবার সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া গত ৪ আগস্ট গ্রামের মসজিদের পাশে শামীম আহমদ হোসাইনকে আলী আহমদ, সালমান, লুকমান ও জুবায়েরসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়। বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে শামীমের মেয়েকেও আঘাত করা হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা রক্ষা পান। এ ঘটনায় কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

ফখরুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে। এর মধ্যে দুটি মামলা খারিজ হয়েছে এবং দুটি বর্তমানে চলমান রয়েছে। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধান এবং ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে আব্দুল মুতলিব মেম্বার, হোসেন আহমদ শামীম, জবরুল ইসলাম, শমসুল ইসলাম, ফয়েজ আহমদ, ইকবাল আহমদ, তোতা মিয়া, মোহাম্মদ, হাসন আহমদ ও নুরুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০