প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্বে মুক্তাদির
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৪ AM

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্বে মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৮/২০২৬ ১২:১১:৪৯ AM

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্বে মুক্তাদির

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। নতুন এই দায়িত্ব বণ্টনে শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রীরা জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তাঁর বিকল্প হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনজন মন্ত্রীকে নির্ধারণ করা হয়েছে।

তাঁরা হলেন-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

ফলে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পাওয়া বিকল্প মন্ত্রীদের তালিকায় গুরুত্বপূর্ণ অবস্থান পেলেন খন্দকার আব্দুল মুক্তাদির।

বর্তমানে শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মুক্তাদিরের নতুন এ দায়িত্বের ফলে জাতীয় সংসদের সংসদীয় কার্যক্রমেও তাঁর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ বিষয়ে আগে জারি করা প্রজ্ঞাপনের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: