সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫১ PM

সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৮/২০২৬ ০৩:০৪:৩৬ PM

সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ


সিলেট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।

বিজিবি জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সদস্যরা সিলেট সীমান্তবর্তী এলাকায় কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া এবং সোনরহাট বিওপি কর্তৃক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধ, গরু, শাড়ি, চকলেট, বিড়ি, সুপারি, সবজি এবং বিয়ার জব্দ করতে সক্ষম হন।

জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৭৩ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানের পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী