ওসমানীনগরে ফা/ট/ল ধরা ভবনে চলছে পাঠদান
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১১ PM

ওসমানীনগরে ফা/ট/ল ধরা ভবনে চলছে পাঠদান

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ০৬:১৯:২৮ PM

ওসমানীনগরে ফা/ট/ল ধরা ভবনে চলছে পাঠদান

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চবিদ্যালয়ের একটি ভবনে ফাটল দেখা দিয়েছে। ভবনের ছাদে পানি জমে থাকার পাশাপাশি ভেতর ও পেছনের অংশে দৃশ্যমান ফাটল রয়েছে। এ অবস্থায় ভবনটি আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর (রিসিভ) না হলেও সেখানে পাঠদান চলছে বলে অভিযোগ উঠেছে।

ভবনটির নির্মাণকাজের মান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে।

আবেদনে বলা হয়, গত ১৮ আগস্ট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান ভবনটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি ছাদে পানি জমে থাকা এবং ভবনের ভেতর ও পেছনের অংশে ফাটল দেখতে পান।

এলাকাবাসীর ভাষ্য, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ভবনটির নির্মাণকাজের মান, সংশ্লিষ্ট প্রকৌশলীদের পরিদর্শন এবং ভবনের বর্তমান অবস্থা খতিয়ে দেখা প্রয়োজন। এ জন্য নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

আবেদনকারীরা বলেন, কাউকে অভিযুক্ত করা তাঁদের উদ্দেশ্য নয়। ভবনটির প্রকৃত অবস্থা ও নির্মাণকাজের মান নিরপেক্ষভাবে যাচাই করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের মূল উদ্দেশ্য।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, ‘লিখিত আবেদন পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ