সিলেটে দুই ফার্মেসিকে জরিমানা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ PM

সিলেটে দুই ফার্মেসিকে জরিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ১০:১১:২৭ PM

সিলেটে দুই ফার্মেসিকে জরিমানা

সংগৃহীত


সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) গেইট সংলগ্ন কাঁচা বাজার ও বাইপাস সড়কের সুরমা গেইট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় দুটি মামলা দায়ের করে ২১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা। অভিযান শেষে তিনি জানান, ‘অভিযানকালে বিভিন্ন ফার্মেসি পরিদর্শন করে ০২টি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় ২টি মামলা দায়ের করে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল