সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৮ AM

সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ১১:৪৩:০১ PM

সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর ইসকন মন্দির প্রাঙ্গণে আগামীকাল শুক্রবার (২৮ আগস্ট) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে শ্রীশ্রী বলরাম জয়ন্তী, শ্রীশ্রী রাধা-মাধবের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার ৪র্থ বর্ষপূর্তি এবং ঝুলনযাত্রা উৎসবের সমাপনী পর্ব।

উৎসব উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ‘শ্রী বলরাম-কথা’। এতে আলোচনা করবেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ইসকন স্বামীবাগ আশ্রম, ঢাকার অধ্যক্ষ শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে মহা-অভিষেক এবং দুপুর ১২টায় থাকবে দ্বিতীয় পর্বের ‘বলরাম-কথা’।

দুপুর দেড়টায় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এরপর দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে টানা প্রেমধন কীর্তন।

বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সভায় সভাপতিত্ব করবেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

একই সময়ে শ্রীশ্রী রাধা-মাধবকে ঝুলনে আরোহন করানোর মধ্য দিয়ে এবারের ঝুলনযাত্রা উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে মহা-আরতি। রাত ৯টা ৩০ মিনিটে থাকবে মণিপুরি রাসনৃত্য পরিবেশনা। রাত ১২টায় অনুষ্ঠিত হবে লীলা-কীর্তন। এতে পরিবেশনা করবে বালাগঞ্জের শ্রীশ্রী রাধা-শ্যামসুন্দর সম্প্রদায়। সার্বিক লীলা-কীর্তন পরিবেশন করবেন রতিশ দাস।

ইসকন সিলেট মন্দিরের যোগাযোগ বিভাগের সহকারী পরিচালক সিদ্ধ মাধব দাস বলেন, তিনটি বিশেষ আয়োজনকে ঘিরে এবার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেটবাসী ও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি আরও আনন্দময় ও সার্থক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বলেন, ভগবানের মহিমা ও পারমার্থিক এই উৎসবের শেষদিনে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। সবার অংশগ্রহণে উৎসবটি সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, দিনব্যাপী এসব ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে সিলেটবাসী ও ভক্তদের অংশগ্রহণে উৎসবের সমাপনী পর্ব প্রাণবন্ত হয়ে উঠবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত