সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ PM

সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৬ ০৬:৩১:২৬ PM

সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,

এআই দিয়ে করা


সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডের লাউয়াই শাপলা গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে লোকজন জড়ো হন। তবে তাৎক্ষণিকভাবে কোনো যাত্রী বা চালকের গুরুতর আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত আসছে ---

জৈন্তা বার্তা / ওয়াদুদ