উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৫ AM

বিয়ানীবাজারে নৌকাবাইচে অনুপ্রেরণা দিলেন এমপি এমরান চৌধুরী

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৮/২০২৬ ১১:৫৯:০৬ PM

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন

ছবি:সংগৃহীত


উদ্বেগ-উত্তেজনা ও অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত হয়েছে বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের সোনাই নদীর তৃগাংগারমুখ এলাকায় এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

নৌকাবাইচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনে উৎসাহ ও অনুপ্রেরণা জোগান সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে নৌকাবাইচ উপভোগ করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এম এ বাতিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা এবং লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গৌছ উদ্দিন।

বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী সোনাই নদীতে অনুষ্ঠিত এ নৌকাবাইচে গোলাপগঞ্জ ও বড়লেখা উপজেলা থেকে তিনটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর নাম ছিল ‘স্বাধীন বাংলা’, ‘বাঘ’ ও ‘পাগলা নাও’। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কোনো নৌকাকে বিজয়ী ঘোষণা করা হয়নি।

বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। নৌকাবাইচ দেখতে দুপুরের পর থেকেই নদীর দুই তীরে বাড়তে থাকে মানুষের ভিড়। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী হাজারো মানুষ নদীর দুই পাড়ে অবস্থান নেন। দূর-দূরান্ত থেকেও অনেকে এ ঐতিহ্যবাহী আয়োজন দেখতে আসেন।

মাঝিদের ছন্দময় বৈঠার চালনা আর দ্রুতগতির নৌকার প্রতিযোগিতায় নদীর দুই তীরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নৌকাবাইচে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর উপস্থিতি স্থানীয়দের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।

এর আগে নৌকাবাইচ আয়োজন নিয়ে এলাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। স্থানীয় তৌহিদী জনতার ব্যানারে কয়েকজন ব্যক্তি নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি ও সভা করেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেনকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বারইগ্রাম বাজারে চেয়ারম্যান দেলওয়ার হোসেনের সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনার মাধ্যমে উদ্ভূত ভুল বোঝাবুঝির অবসান হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে নৌকাবাইচ আয়োজনের বিষয়ে ঐকমত্য হয়।

পরে লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর গ্রামের যুবসমাজের উদ্যোগে সোনাই নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ আয়োজন ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক