সিলেট স্টেশন ক্লাবে নতুন সদস্য বরণ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৮ AM

সিলেট স্টেশন ক্লাবে নতুন সদস্য বরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ১২:২৮:১৭ AM

সিলেট স্টেশন ক্লাবে নতুন সদস্য বরণ

ছবি:সংগৃহীত


সিলেটের ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাবে নতুন সদস্যদের বরণ করে নিতে জমকালো ‘মেম্বারস রিসেপশন’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাক্কু নতুন তিন সদস্যের হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান এবং ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

নবাগত সদস্যরা হলেন-বজলুর রশিদ এমবিই, জিল রুহায়েন জায়গীরদার ও মনজুর আহমদ চৌধুরী। এ সময় তাঁরা ক্লাবের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে ক্লাবের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট এ. জেড. এম. আব্দুল্লাহ, অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এ. এস. সিরাজুল হক চৌধুরী, ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগের পরিচালক দেলোয়ার জাহান চৌধুরী আপেল, ক্রীড়া বিভাগের পরিচালক যীশু দেব, সাংস্কৃতিক বিভাগের পরিচালক তানজিনা মুমিন আহমেদ এবং আপ্যায়ন বিভাগের পরিচালক জুম্মা আব্বাস রাজু উপস্থিত ছিলেন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাত ৮টায় মূল অনুষ্ঠান শুরু হয়। পরে রাত ১০টায় নতুন সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১০টায় নৈশভোজের মধ্য দিয়ে আনন্দঘন এ আয়োজনের সমাপ্তি ঘটে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক