সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৮ PM

সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ০১:১৭:৫৯ PM

সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ


সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৯ লক্ষ টাকার চোরাচালানির পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

শনিবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন তামাবিল, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি এলাকায় এসব পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভারতীয় জিরা, কম্বল, ফল, প্রসাধনী সামগ্রী, গরু, পান মসলা, সুপারি এবং অবৈধ বালু-পাথর বহনকারী বাংলাদেশি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ২৯ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানির পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/আরআর