গোয়াইনঘাটে ৩১ বস্তা জিরা ও বারকি নৌকা জ'ব্দ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

গোয়াইনঘাটে ৩১ বস্তা জিরা ও বারকি নৌকা জ'ব্দ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ০২:১৩:০৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে ৩১ বস্তা জিরা ও বারকি নৌকা জ'ব্দ


সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা ৩১ বস্তা জিরা এবং পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা জব্দ করেছে গোয়াইনঘাট থানার পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের গোয়াইন নদীর তিতরাই থেকে গোয়াইন নদীর ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টায় ভারত থেকে অবৈধভাবে জিরার একটি চালান নিয়ে চোরাকারবারিরা নদীপথে বাংলাবাজারে প্রবেশ করছে— এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহলদল গোয়াইন নদী এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ও নৌকা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই বারকি নৌকায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ৩১ বস্তা ভারতীয় জিরা ও বারকি নৌকা জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার ফয়েজ, এসআই (নিরস্ত্র) মো. মহি উদ্দিন, সঙ্গীয় অফিসার এএসআই পবিত্র দাস, সাধন চন্দ্র, নারায়ণ দাস ও তাপস কুমার মল্লিক।

জব্দকৃত জিরা ও বারকি নৌকার আনুমানিক বাজারমূল্য ৯ লক্ষ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গোয়াইনঘাট থানার এসআই (নিরস্ত্র) মহি উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারক জানান, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জব্দকৃত ৩১ বস্তা জিরা ও বারকি নৌকার বিষয়ে প্রচলিত আইন ও বিধি মোতাবেক প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক