বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১২ PM

বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ০৫:০২:২৮ PM

বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা

ছবি:সংগৃহীত


মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় নগরীর নাইওরপুল এলাকায় অবস্থিত ওসমানী জাদুঘর প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জাতীয় জাদুঘরের অন্যতম শাখা ওসমানী জাদুঘর এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের চারটি বিভাগে ভাগ করে পৃথক বিষয়ে রচনা লেখার সুযোগ দেওয়া হয়। ক-বিভাগে (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) বিষয় ছিল ‘বঙ্গবীর জেনারেল ওসমানীর ছাত্রজীবন’। খ-বিভাগে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) ‘বঙ্গবীর জেনারেল ওসমানীর সৈনিক জীবন’, গ-বিভাগে (নবম ও দশম শ্রেণি) ‘স্বাধীনতা যুদ্ধে জেনারেল ওসমানীর অবদান’ এবং ঘ-বিভাগে (একাদশ ও দ্বাদশ শ্রেণি) ‘জেনারেল এমএজি ওসমানীর সংক্ষিপ্ত জীবনী’।

সিলেটের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতায় অংশ নেয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের আগামী ১ সেপ্টেম্বর বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ