বিয়ানীবাজারের আওয়ামী লীগ নেতা পল্লবকে কা'রাগারে প্রেরণ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ PM

বিয়ানীবাজারের আওয়ামী লীগ নেতা পল্লবকে কা'রাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ০৩:০২:০৬ PM

বিয়ানীবাজারের আওয়ামী লীগ নেতা পল্লবকে কা'রাগারে প্রেরণ


সিলেটের বিয়ানীবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবুল কাশেম পল্লবকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে তোলা হয়। এরপর আদালত এ আদেশ দেন। 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, দুটি মামলায় পল্লবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আবুল কাশেম পল্লবকে গ্রেপ্তার করা হয়। ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর তাকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশের একটি দল তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়।

আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় চারটি মামলাসহ গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় আরও অন্তত ১৬টি মামলা রয়েছে বলে জানা গেছে।

জৈন্তাবার্তা/আরআর