ছবি: জৈন্তা বার্তা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ নম্বর আলীরগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্পের অংশ হিসেবে ইউনিয়নের সব কটি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সোমবার (৩১ আগস্ট) আলীরগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ইউনুছ আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মো. মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য এবাদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ বাহার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার আহমদ সাজু, ইউনিয়ন ছাত্রদলের বর্তমান সভাপতি মইনুল ইসলাম, সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাওসার আহমদসহ ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। এ জন্য ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
তারা বিতরণ করা চারাগুলোর সঠিকভাবে পরিচর্যা ও সংরক্ষণের জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




