আজমিরীগঞ্জে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ PM

আজমিরীগঞ্জে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ০৫:১৯:৪৪ PM

আজমিরীগঞ্জে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা

ছবি:সংগৃহীত


‘লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাবে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও কিউআর কোড বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) পূবালী ব্যাংক পিএলসি, আজমিরীগঞ্জ শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। শাখা ব্যবস্থাপক মো. মোশায়েত হোসেনের সভাপতিত্বে এবং অপারেশন ম্যানেজার মো. জাবির হাসান বিশ্বাসের সঞ্চালনায় ক্যাশলেস ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের হবিগঞ্জ অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও আঞ্চলিক প্রধান সমবারু চন্দ্র মোহন্ত। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হেলাল উদ্দিন আজাদ।

মতবিনিময় সভায় বক্তব্য দেন খালেদুর রশীদ ঝলক, মাসুদ পারভেজ, দেবাশীষ বণিক, মো. আবুল মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনের মাধ্যমে আর্থিক কার্যক্রম দ্রুত ও সহজ হয়। একই সঙ্গে নগদ অর্থের ব্যবহার কমিয়ে লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।

পূবালী ব্যাংক আজমিরীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোশায়েত হোসেন বলেন, ‘ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয় করে না, বরং এটি একটি স্বচ্ছ ও নিরাপদ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

তিনি ক্যাশলেস লেনদেন ব্যবস্থার গুরুত্ব, ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা, নিরাপদ আর্থিক লেনদেন এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক তুলে ধরেন।

পরে উপস্থিত ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে কিউআর কোড বিতরণ করা হয়। আয়োজকেরা বলেন, কিউআর কোডভিত্তিক লেনদেনের প্রসার ঘটলে সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেনের অভ্যাস আরও বাড়বে এবং নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা