জিন্দাবাজারে শপিং সেন্টারে আগু/ন, ক্ষ/তিগ্রস্তদের পাশে ব্যবসায়ী নেতারা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ PM

২০ লাখ টাকার বেশি ক্ষ/য়ক্ষ/তির প্রাথমিক ধারণা; ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস

জিন্দাবাজারে শপিং সেন্টারে আগু/ন, ক্ষ/তিগ্রস্তদের পাশে ব্যবসায়ী নেতারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ০৬:২২:০২ PM

জিন্দাবাজারে শপিং সেন্টারে আগু/ন, ক্ষ/তিগ্রস্তদের পাশে ব্যবসায়ী নেতারা

ছবি:সংগৃহীত


সিলেট নগরের ব্যস্ততম জিন্দাবাজার এলাকার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে একটি দোকানের মালামাল পুড়ে গেছে। রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে শপিং সেন্টারের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (৩১ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

সিলেট ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, রাত ১২টার দিকে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারের তৃতীয় তলার ‘বন্ধন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স’ নামের একটি দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের পর সোমবার শপিং সেন্টারটি পরিদর্শন করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। তাঁরা ক্ষতিগ্রস্ত দোকান ও মালামালের অবস্থা সরেজমিনে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সিলেট জেলার মহাসচিব ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, সিলেট টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম, শুকরিয়া ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রূপন আহমদ, লালদীঘিপাড় পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সহসভাপতি আব্দুস সোবহান, এলিগেন্ট মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান রজব, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফুয়াদ বির রশিদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ওয়েস্ট ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শোয়েব আহমদ অভি, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ সানি, সহসভাপতি সাহেদ মিয়া, সাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ পরিদর্শনে অংশ নেন।

এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এই ক্ষতি কাটিয়ে উঠতে ব্যবসায়ী সমাজ তাঁদের পাশে থাকবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে দ্রুত ব্যবসা-বাণিজ্য পুনরায় শুরু করতে পারেন, সে জন্য ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

ব্যবসায়ী নেতারা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে শপিং সেন্টার ও মার্কেটগুলোতে বৈদ্যুতিক সংযোগসহ অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার ওপরও গুরুত্ব দেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা