চলন্ত বাসে কিশোরী ধ*র্ষ*ণ, বিশ্বনাথ ট্রাভেলসের দুই কর্মচারী গ্রে ফ তা র
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ AM

চলন্ত বাসে কিশোরী ধ*র্ষ*ণ, বিশ্বনাথ ট্রাভেলসের দুই কর্মচারী গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ০৯:২৪:৫৫ PM

চলন্ত বাসে কিশোরী ধ*র্ষ*ণ, বিশ্বনাথ ট্রাভেলসের দুই কর্মচারী গ্রে ফ তা র

সংগৃহীত


চলন্ত বাসে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাসচালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ।চলতি মাসের ৪ আগস্ট ভারতের গ্রেটার নয়ডায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজনের নাম কুলদীপ (৩৯) ও সন্দীপ (২৬)।

পুলিশ জানায়, উত্তর প্রদেশের মইনপুরী থেকে নয়ডার সেক্টর ৬৩-এ এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল কিশোরী। পারি চকে বাস থেকে নামার পর ভারী বৃষ্টি ও অন্ধকারের কারণে সে বুঝতে পারে, গন্তব্যে এখনো প্রায় ২৫ কিলোমিটার দূরত্ব রয়েছে। তখন রাত প্রায় ৯টা।এ সময় একটি বাস তার কাছে এসে থামে। বাসটি ছিল দীর্ঘপথের স্লিপার বাস এবং তখন এতে কোনো যাত্রী ছিল না। কন্ডাক্টর তাকে বলেন, তারাও নয়ডার সেক্টর ৬৩-এর দিকে যাচ্ছেন। এরপর কিশোরী বাসটিতে ওঠে।

তবে পুলিশ বলছে, বাসটি আসলে গ্রেটার নয়ডার সুরজপুরের একটি ওয়ার্কশপ থেকে ফিরছিল।কিশোরীর অভিযোগ অনুযায়ী, বাসটি চলতে শুরু করার পরপরই কন্ডাক্টর তার সঙ্গে অসদাচরণ ও পরে তাকে যৌন নির্যাতন করেন। এ সময় চালক ও কন্ডাক্টরকে বাধা দিলে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেছে কিশোরীপুলিশের কাছে দেওয়া অভিযোগে কিশোরী জানায়, নির্যাতনের পর তাকে দিল্লির কাশ্মীরি গেটের কাছে রিং রোড এলাকায় ফেলে রেখে যায় অভিযুক্তরা। পরে সে পুলিশের কাছে অভিযোগ করলে অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়। 

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি