ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবিক প্রজন্ম গড়তে হবে :সিসিক প্রশাসক
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

বিভিন্ন মাদরাসা পরিদর্শন

ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবিক প্রজন্ম গড়তে হবে :সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ১১:৩০:২৩ অপরাহ্ন

ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবিক প্রজন্ম গড়তে হবে :সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী। এ অঞ্চলের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের উদ্যোগে দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদরাসা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে আসছে। এসব ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান সমাজে শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে খাসদবির জামেয়া মদিনাতুল উলূম দারুস সালাম মাদরাসা পরিদর্শন ও শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং বিকেলে জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ মাদরাসা পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, অতীতে সিলেটের অনেক বরেণ্য আলেম ধর্মীয় শিক্ষার প্রসার ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের অবদান সিলেটের ধর্মীয় ও সামাজিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। বর্তমানে যারা ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাঁরাও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে মাদরাসাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রতিষ্ঠান সাধারণত স্থানীয় মানুষের দান ও সহযোগিতায় পরিচালিত হয়। তাই প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নেও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে মানুষের চাহিদাও রয়েছে। সীমিত সম্পদের মধ্যে নগরীর বিভিন্ন এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এরপরও প্রয়োজন ও অগ্রাধিকার বিবেচনায় পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান ও এলাকায় উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, সিসিকের পক্ষ থেকে মাদরাসাগুলোর প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সহযোগিতার সুযোগগুলো বিবেচনা করা হবে। একটি সুন্দর, উন্নত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে মাদরাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে সিসিকের জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান তিনি।

এ সময় খাসদবির মদিনাতুল উলূম দারুস সালাম মাদরাসার কার্যনির্বাহী পরিষদের সদস্য হুমায়ুন আহমদ মাসুক, ডা. জিয়াউল ইসলাম, ফারুক আহমেদ মিছবাহ, মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা ওলিউর রহমান, শিক্ষক মুফতি মাওলানা আব্দুল খালিক, মুফতি মাওলানা নাসির উদ্দীন, মাওলানা মাসুক আহমেদ সালামী, মাওলানা নিয়ামত উল্লাহ, হাফিজ মঞ্জুর আহমদ, মাওলানা আব্দুল কাইয়ুম, মইনুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, লুৎফুর রহমান ও মনসুর বক্স প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সিসিক প্রশাসক জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ মাদরাসা পরিদর্শন করেন। এ সময় জামেয়ার মাদানী মসজিদ কমপ্লেক্সে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

জামেয়ার মুহতামিম সৈয়দ শামীম আহমদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য, ইউএস-বাংলা এয়ারলাইন্সের পরিচালক লিমন আহমদ, হেলাল চৌধুরী, জামেয়ার শুরা সদস্য আব্দুল জলিল ও রফিকুল ইসলাম বাদল এবং সিসিকের উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সিসিক প্রশাসক নগরীর জনকল্যাণমূলক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন এবং জামেয়ার অবকাঠামো উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী