ওসমানীর চিকিৎসকদের জন্য কঠোর সতর্ক বার্তা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

ওসমানীর চিকিৎসকদের জন্য কঠোর সতর্ক বার্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ০৯:৪৭:৩৮ অপরাহ্ন

ওসমানীর চিকিৎসকদের জন্য কঠোর সতর্ক বার্তা

সংগৃহীত


সিলেট বিভাগের মানুষের জন্য সরকারি চিকিৎসা সেবার বৃহত্তম প্রতিষ্ঠান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।এই হাসপাতালে কর্মরত চিকিৎসকরা উপস্থিত হওয়া ও প্রস্থানের ক্ষেত্রে সরকারি বিধি মানছেন না। তাই তাদের সতর্ক করে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই নির্দেশনা জারি করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।নির্দেশনায় বলা হয়েছে, চিকিৎসকদের প্রতিদিন সকাল আটটায় হাজির এবং দুপুর আড়াইটায় প্রস্থানের নিয়মটি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

এক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, উপস্থিত ও প্রস্থানের তথ্য পর্যালোচনার পর অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। সকাল সাড়ে ৯টার পর বহির্বিভাগে উপস্থিতির হার মাত্র ৪৮ ভাগ ও অন্তঃর্বিভাগে উপস্থিতির হার মাত্র ৬৫ ভাগ।প্রস্থানের ক্ষেত্রে দুপুর আড়াইটার আগে বহির্বিভাগের হার ৯৬ ভাগ। অন্তঃর্বিভাগে এ হার ৯০ ভাগ। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এটি প্রাথমিক সতর্কীকরণ। এরপরও যদি উপস্থিত ও প্রস্থানের ক্ষেত্রে অনিয়ম পরিলক্ষিত হয় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী