লন্ডনে ১১ অক্টোবর গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ AM

‘ঐক্যের বন্ধন’ ম্যাগাজিন প্রকাশে সহযোগিতার আহ্বান

লন্ডনে ১১ অক্টোবর গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ১২:৩৫:৪১ AM

লন্ডনে ১১ অক্টোবর গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন

ছবি:সংগৃহীত


প্রবাসী সিলেটিদের ঐক্য, সম্প্রীতি ও কমিউনিটির উন্নয়নের প্রত্যয় নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ‘সম্মেলন ২০২৬’। আগামী ১১ অক্টোবর ২০২৬, রোববার দুপুর ২টায় লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ শীর্ষক একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সিলেট বিভাগের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় নানা দিক তুলে ধরে প্রবন্ধ, কবিতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছাবাণী প্রকাশ করা হবে।

এ ছাড়া ম্যাগাজিনে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজ্ঞাপন প্রকাশের সুযোগও রাখা হয়েছে।

আয়োজকরা জানান, সম্মেলন ও ম্যাগাজিন প্রকাশনাকে আরও সমৃদ্ধ ও সফল করতে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে লেখা, শুভেচ্ছাবাণী ও বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এবং সদস্য সচিব ড. মুজিবুর রহমান এক আহ্বানে বলেন, সিলেটের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি প্রবাসী সিলেটিদের ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

তারা বলেন, মানবতার কল্যাণ, কমিউনিটির উন্নয়ন এবং সংগঠনের আগামী দিনের অগ্রযাত্রায় সবার আন্তরিক সহযোগিতা, অংশগ্রহণ ও সুচিন্তিত পরামর্শ একান্তভাবে কাম্য।

সম্মেলনকে সফল করতে প্রবাসী সিলেটিসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

যোগাযোগ: হেলেন ইসলাম: +44 7930 646680
               সৈয়দ ছায়েম করিম: +44 7723 327991

জৈন্তা বার্তা/ ওয়াদুদ