আবাসিক হোটেলে অভিযান, ম্যানেজারসহ ১০ নর-নারী ধরা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ PM

আবাসিক হোটেলে অভিযান, ম্যানেজারসহ ১০ নর-নারী ধরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ০৫:২৮:২৩ PM

আবাসিক হোটেলে অভিযান, ম্যানেজারসহ ১০ নর-নারী ধরা

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ১০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে মাধবপুর বাজারের বিউটি খাবার হোটেলের তৃতীয় তলায় অবস্থিত তাজ মহল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে চার নারী ও ছয় পুরুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে তাজ মহল আবাসিক হোটেলের ম্যানেজার মো. তোফাজ্জল (২৫) রয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই প্রদীপ সরকার।

এসআই প্রদীপ সরকার জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল পৌনে তিনটার দিকে তাজ মহল আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। হোটেলটিতে কয়েকজন নারী-পুরুষ অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছেন—এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।অভিযানে চার নারী ও ছয় পুরুষকে আটক করা হয়।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন মাধবপুর থানার সজিব মিয়া (২০), সুমাইয়া (২০), নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০), সুরঞ্জিত পাল সোহেল; ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার মো. রুবেল (২৫), বিজয়নগর থানার মো. জালাল উদ্দিন (২৮), মোছা. খাদিজা (২১), মুন্নী আক্তার (২৩), মো. তোফাজ্জল (২৫) এবং নীলফামারীর জলঢাকা থানার আবদুর রশিদ (৩১)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

জৈন্তাবার্তা/ সুলতানা