সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ PM

সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০৭:১৯:২১ PM

সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ

ছবি:সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পানি-সংক্রান্ত সমস্যা নিরসনের দাবিতে জড়ো হওয়া একদল লোকের হামলা ও ভাঙচুরে সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়। এ ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে সিসিকের নিরাপত্তা শাখা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে একদল লোক ইট-পাটকেল, বালতি, কলস, মগসহ বিভিন্ন সামগ্রী নিয়ে নগর ভবনের ষষ্ঠ তলায় জড়ো হন। এ সময় তারা পানি-সংক্রান্ত সমস্যা সমাধানের দাবিতে ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ঘটনার খবর পেয়ে সিসিকের সচিব ও প্রধান প্রকৌশলী তাদের সঙ্গে কথা বলে বিষয়টি শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান। পরে সিসিক প্রশাসক নগর ভবনে এসে তাদের নিজ কার্যালয়ে গিয়ে আলোচনার প্রস্তাব দেন। তবে তারা প্রশাসকের সঙ্গে আলোচনায় না গিয়ে ষষ্ঠ তলাতেই অবস্থান করে স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে তারা সিসিকের পানি শাখার নির্বাহী প্রকৌশলীর দপ্তরে হামলা ও ভাঙচুর শুরু করেন। এতে নগর ভবনের বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়। এ সময় বিভিন্ন নাগরিক সেবা নিতে নগর ভবনে আসা সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিকের নিরাপত্তা শাখার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করেন। পরে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সিসিক সূত্রে জানা গেছে, সরকারি সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কর্তৃপক্ষ বলছে, দাবি-দাওয়া বা অভিযোগ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। তবে সরকারি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত করা কোনোভাবেই কাম্য নয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস