ভারতের প্রতি আহ্বান যারা পালিয়ে আছেন, তাদের যেন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা না হয়:হুমায়ূন কবির
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ AM

ভারতের প্রতি আহ্বান যারা পালিয়ে আছেন, তাদের যেন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা না হয়:হুমায়ূন কবির

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ০৫/০৯/২০২৬ ০৪:২৬:২৪ PM

ভারতের প্রতি আহ্বান  যারা পালিয়ে আছেন, তাদের যেন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা না হয়:হুমায়ূন কবির

সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলায় বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্যোগে সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর দুপুরে ওসমানীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশার সভাপতিত্বে এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী  হুমায়ুন কবির  ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনার সঙ্গে আরও যারা ভারতে পালিয়ে আছেন, তাদের কাউকে যেন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা না হয়। তিনি এ বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএই’র ডাইরেক্টর সাজন ও এনাম সাব, বৃহত্তর বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান রব্বানী, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, আব্দুর রূপ মিয়া, কামাল আহমদ পারভেজ, সাজ্জাদুর রহমান, এনামুল হক, জয়নাল আহমদ, বাবুল মিয়া, আলাউর রহমান শান্তসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বাংলাদেশে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে সহায়তা কার্যক্রমের বিষয়টি তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা এ ধরনের মানবিক সহায়তার জন্য ইউএই কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’