উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ AM

উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির

প্রকাশিত: ০৫/০৯/২০২৬ ০৮:৫২:১৮ PM

উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির

ছবি:সংগৃহীত


বিশ্বনাথ প্রতিনিধি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের গ্রুপিং বা ব্যক্তি পছন্দ-অপছন্দের বিষয় থাকা উচিত নয়। জনগণের কল্যাণে সরকার যেসব উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে, সেসবের সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘ব্যক্তি পছন্দের কি অপছন্দের-সেটা মুখ্য নয়। উন্নয়ন যিনি করবেন, তাকেই স্বাগত জানাতে হবে।’

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে ‘ইউএই এইড’র সৌজন্যে উপকারভোগীদের মাঝে ফুডপ্যাক (খাদ্যসামগ্রী) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন করা। তাই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কোনো ধরনের বিভাজন বা গ্রুপিং না করে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সরকারের নেওয়া উন্নয়ন উদ্যোগের সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মানুষের প্রয়োজনকে সামনে রেখে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। উন্নয়ন নিয়ে রাজনৈতিক বা ব্যক্তিগত বিভাজন তৈরি না করে এলাকার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, আবদুল কাইয়ুম, দেওকলস ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ, সিলেট জেলা যুবদলের সহসম্পাদক জাহাঙ্গীর আলম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আকিরুল ইসলাম জিসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর বক্তব্য শেষে বিশ্বনাথ উপজেলার ৭৫০ জন উপকারভোগীর মাঝে ইউএই এইডের সৌজন্যে ফুডপ্যাক বিতরণ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’