সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ AM

গণপতি চক্রবর্তী পরিবারের হ/ত্যাকা/ণ্ডসহ সব হ/ত্যা-ধ/র্ষণের দ্রুত বি/চার চায় বাসদ

সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৬ ০৯:৪৮:০৭ PM

সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ

ছবি:সংগৃহীত


সিলেটের ব্যবসায়ী ছাত্তারসহ একই পরিবারের তিনজনের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখা। একই সঙ্গে রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডেরও নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে দলটি।

সিলেটে ট্রিপল হত্যাকাণ্ডসহ সারাদেশে একের পর এক হত্যা, ধর্ষণ, সহিংসতা, লুটতরাজ ও অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বাসদ।

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে এবং জেলা সদস্যসচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বাসদ নেতা এম এ ওয়াদুদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নাজিকুল ইসলাম রানা, সহসভাপতি জহর সিংহ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহসভাপতি শহিদ আহমদ, সংগ্রাম পরিষদের মনজুর আহমদ ও মাহফুজ আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সিলেটে ব্যবসায়ী ছাত্তারসহ একই পরিবারের তিনজনের হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। আলোচিত এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, পূর্বপরিকল্পনা এবং ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দ্রুত উদ্ঘাটন করতে হবে।

তারা অভিযোগ করেন, আলোচিত দুই পরিবারের স্বজনরা পুলিশের প্রাথমিক তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ফলে শুধু আনুষ্ঠানিক তদন্ত নয়, হত্যাকাণ্ডের নেপথ্যের প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা জরুরি।

বক্তারা বলেন, সিলেটের ট্রিপল হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত লোমহর্ষক হত্যাকাণ্ড, ধর্ষণ, সহিংসতা, লুটতরাজ ও অপরাধের ঘটনায় মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকলে সমাজে আরও বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

তারা আরও বলেন, হত্যা, ধর্ষণ, মাদক, চাঁদাবাজি, মব সন্ত্রাস ও বিভিন্ন অপরাধচক্রের দৌরাত্ম্য বন্ধে সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। অপরাধীদের রাজনৈতিক বা অন্য কোনো পরিচয়ে ছাড় না দিয়ে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

সমাবেশ থেকে অবিলম্বে সিলেটের ছাত্তারসহ একই পরিবারের তিনজনের হত্যাকাণ্ড, রংপুরে গণপতি চক্রবর্তী পরিবার হত্যাকাণ্ডসহ সব হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে দেশের বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বাসদ নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’