পিয়াইম গণপাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ AM

১৩ শিক্ষার্থীকে সম্মাননা

পিয়াইম গণপাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ১২:০৬:৫৬ AM

পিয়াইম গণপাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গণপাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য ১৩ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে পিয়াইম গণপাঠাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিয়াইম গ্রামের কৃতী সন্তান ও সাবেক যুগ্ম সচিব ড. প্রদীপ রায়হানের উদ্যোগে প্রতিষ্ঠিত এ গণপাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি আব্দুর রহমান নানু।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবি ও কথাসাহিত্যিক আখতারুজ্জামান চৌধুরী সুমন। পাঠাগারের সমাজকল্যাণ সম্পাদক ও শিক্ষক আব্দুল কাদিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ সাহিত্য পরিষদের এম এ ওয়াহিদ, পিয়াইম নাছির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল, এনটিভি ও আগামীর সময় পত্রিকার প্রতিনিধি জামাল মো. আবু নাছের, অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট জসিম উদ্দিন এবং ছাতিয়াইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিয়ারিশ মিয়াসহ অনেকে।

এছাড়া স্থানীয় শিক্ষক, সাহিত্যপ্রেমী, পাঠাগারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

বক্তারা বলেন, পাঠাগার শুধু বই পড়ার স্থান নয়; এটি জ্ঞান, মনন ও মানবিকতা চর্চার অন্যতম কেন্দ্র। একটি ভালো বই একজন মানুষের চিন্তাধারা বদলে দিতে পারে, আর একটি পাঠাগার বদলে দিতে পারে একটি প্রজন্মকে। তাই শিশু-কিশোর ও তরুণদের বই পড়ায় উৎসাহিত করতে পিয়াইম গণপাঠাগারের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য পিয়াইম গ্রামের ১৩ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে পিয়াইম গণপাঠাগারের প্রয়াত সভাপতি মিসবাহ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’