ছবি:সংগৃহীত
হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ইয়াবা সেবনের অভিযোগে জহিরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী।
দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ইয়াবা সেবন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ঘোরাফেরা করার সময় জহিরুল ইসলামকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




