হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে হবিগঞ্জের দীপ্তিতা দাশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে হবিগঞ্জের দীপ্তিতা দাশ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ০২:৩৯:০৪ অপরাহ্ন

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে হবিগঞ্জের দীপ্তিতা দাশ


হবিগঞ্জের চুনারুঘাটের কৃতী শিক্ষার্থী দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে পড়ার সুযোগ অর্জন করেছেন। তার এ অসাধারণ সাফল্যে গর্বিত পরিবার ও এলাকাবাসী।

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ বিশ্বের অন্যতম সেরা আইন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ফার্স্ট লেডি ও আইনজীবী মিশেল ওবামা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাদারফোর্ড বি. হেইসসহ অনেকে।

জানা যায়, দীপ্তিতার বাবা দিলীপ দাশ ও মা মিতা দাশ বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাসী। তার প্রয়াত দাদা নিরঞ্জন দাশ ছিলেন চুনারুঘাট মধ্যবাজারের ‘নিরঞ্জন সিটি’র মালিক। দীপ্তিতার এ গৌরবময় অর্জনে চুনারুঘাট পৌর এলাকায় দেখা যায় আনন্দ-উল্লাস ও মিস্টি বিতরণ।

দীপ্তিতার চাচা সজল দাস বলেন, এমন একটি প্রতিষ্ঠানে দীপ্তিতা দাশের পড়ার সুযোগ নিঃসন্দেহে আনন্দ ও গর্বের বিষয়।

দীপ্তিতা দাস জানান, পড়াশোনা শেষে দেশের কল্যাণে কাজ করতে চান। সেই সঙ্গে সবার কাছে আশীর্বাদ কামনা করেন তিনি।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে