যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ০৪:০৬:০৮ অপরাহ্ন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

ছবি:সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ এশা সিলেট নগরের এয়ারপোর্ট রোডের বাইশটিলায় অবস্থিত হযরত আলী (রহ.) ইসলামিক সেন্টার মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে এসব খাবার বিতরণ করা হয়।

এ সময় যুবদলের নেতারা বলেন, যুবদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ নয়; সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমেও মানুষের পাশে থাকতে চায়। এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ এতিম শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া একটি মহৎ উদ্যোগ।

তাঁরা আরও বলেন, দেশ ও মানুষের কল্যাণে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়িয়ে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি কয়েস আহমদ, সহসভাপতি মকসুদ করিম নোহেল, মহানগর যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব এবং মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যান্য কর্মসূচির পাশাপাশি ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে