মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বিশ্বনাথে ব্যবসায়ীর ১০ দিনের কারাদন্ড
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বিশ্বনাথে ব্যবসায়ীর ১০ দিনের কারাদন্ড

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৩ ০৬:৫০:২৯ পূর্বাহ্ন

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বিশ্বনাথে ব্যবসায়ীর ১০ দিনের কারাদন্ড

প্রতিকী ছবি


বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও আরো তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুওে ভোক্তা অধিকার আইন লঙ্গণ করায় বিশ্বনাথ পুরাতন বাজারের মাতৃভান্ডারের পরিচালক তপন দেবের পুত্র ব্যবসায়ী ছিন্ময় দেবকে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড ও আরো তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালন পরিচালনা করেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার মো: সম্রাট হোসেন।

তিনি বলেন, মূল্যতালিকার চেয়ে বেশী দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার কারণে ভোক্তা অধিকার আইনে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।


JA



শীর্ষ সংবাদ: