বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান গ্রেপ্তার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৩ ১২:১০:৩৮ অপরাহ্ন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান গ্রেপ্তার

হাবিবুর রহমান হাবিব। ছবি: সংগৃহীত


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. হাবিবুর রহমান হাবিবকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) মিরপুর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে রাজধানীর পল্লবী এলাকা গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার ভোরে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে হাবিবুর রহমান হাবিবকে তুলে নিয়ে গেছে র‍্যাব-২।

উল্লেখ্য, হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তার ব্যাখ্যা দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে গত ১৫ অক্টোবর তলব করেন হাইকোর্ট। ৬ নভেম্বর তাকে হাজির হতে বলা হয়। একইসঙ্গে আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিতভাবে এ আদেশ দেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার