মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, দিরাইয়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, দিরাইয়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৩ ০৪:০৩:১৪ পূর্বাহ্ন

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, দিরাইয়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

দিরাইয়ে ভোক্তা অধিকারের অভিযান।


সুনামগঞ্জের দিরাইয়ে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে দিরাই বাজারের কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর  নেতৃত্বে অভিযানে সহযোগিতা করে দিরাই থানা পুলিশের একটি দল। 

অভিযানকালে কলেজ রোড এলাকায় তদারকি অভিযানে ভান্ডারি স্টোরকে ১৫ হাজার ও প্রিয়জন রেস্টুরেন্ট নামক একটি খাবার দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ২ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান বাজার অভিযানের অংশ হিসেবে দিরাইয়ের কলেজ রোডে  অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

JA



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার