কোম্পানীগঞ্জে চেয়ারম্যান আব্দুল বাছির স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, মরহুম আলহাজ্ব আব্দুল বাছির স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) বাদ মাগরিব স্থানীয় পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহত্তর পাড়ুয়াবাসীর ব্যানারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাড়ুয়া গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী সিকন্দর আলীর সভাপতিত্বে কোম্পানীগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদ ও সাংবাদিক আকবর রেদওয়ান মনার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি এড. এহসান উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ। উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, মখজনুল উলুম কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম আব্দুল মোছাব্বির, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কাঁঠালবাড়ী গ্রামের আব্দুল ওয়াদুদ, প্রাক্তন মেম্বার আব্দুল জলিল, ঢোলাখাল গ্রামের সাবেক মেম্বার এখলাছুর রহমান, আফজল হোসেন বতুলা, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এ্যালমনাই এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাছিব, সাদাপাথর হোটেল এন্ড রিসোর্টের চেয়ারম্যান আলকাছ আলী, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক ফখরুল ইসলাম মাসরুর, ভোলাগঞ্জ গ্রামের আবুল বশর, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোহাম্মদ মদরিছ আলী, পাড়ুয়া মাঝপাড়া জামেমসজিদের ইমাম ও খতীব হাফিজ জামাল উদ্দিন, পাড়ুয়া বদিকোনা জামেমসজিদের ইমাম ও খতীব শফিকুল হক, পাড়ুয়া লামাপাড়া জামেমসজিদের ইমাম মাহমুদুল হাসান আহমদী, মশ্রব আলী, সাংবাদিক ফারুক আহমদ, মেম্বার লিটন আহমদ, মেহেদী হাসান ডালিম, মামুন চৌধরী,নিজাম উদ্দিন, অফিক আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, মরহুম আব্দুল বাছির ছিলেন সত্যিকারের একজন ভালো মানুষ। তিনি একাধারে ছিলেন ন্যায় বিচারক, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক। একজন সালিশ ব্যক্তি হিসাবে উত্তর সিলেটে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। রাস্তাঘাট, গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও উপজেলা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রয়েছে তাঁর বিশেষ অবদান। যেসব গুণ থাকলে একজন আদর্শবান নেতা হওয়া উচিত তাঁর সবই তাঁর মধ্যে ছিলো। সাধারণ মানুষের সাথে ভ্রাতৃত্ববোধ ও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি সবসময় সোচ্চার ছিলেন। তাঁর এই মৃত্যুতে এলাকার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তাঁর অভাব কোনোদিন পূরণ হওয়ার নয়। পরিশেষে বক্তারা তাঁর রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানিয়ে মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা সমাপ্তি করা হয়।
JA




