নির্বাচনে যাবে না খেলাফত মজলিস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

নির্বাচনে যাবে না খেলাফত মজলিস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৩ ০৩:৪৫:৫৪ পূর্বাহ্ন

নির্বাচনে যাবে না খেলাফত মজলিস


বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার জরুরি অধিবেশনে বর্তমান পরিস্থিতিতে তারা নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

শনিবার (২৫ নভেম্বর) এক জরুরি অধিবেশনে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

জানা গেছে ওই অধিবেশনে সভাপতির বক্তব্যে সংগঠনের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নুরপুরী বলেছেন, দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ সম্ভব নয় বিধায় আমরা বার বার বলে আসছি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার জন্য, কিন্তু সরকার দেশের জনগণ ও আমাদের দাবিকে উপেক্ষা করে নির্বাচন কমিশনের মাধ্যমে তফসিল ঘোষণা করে দেশকে মহাসঙ্কটের দিকে ধাবিত করেছে। আমাদের দলের মহাসচিব মাওলানা মামুনুল হককে দীর্ঘ দিন ধরে কারাগারে বন্দী করে রেখেছে। অনতিবিলম্বে মাওলানা মামুনুল হককে মুক্তি দিতে হবে।

তিনি আরো বলেন, দেশের মানুষের জীবন মহাকষ্টে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়েই চলছে। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে না পারার অপরাধে সরকারকে পদত্যাগ করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মানুষের একমাত্র মুক্তি ও শান্তির পথ হলো খেলাফত রাষ্ট্রব্যবস্থা। খেলাফত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। জেল-জুলুম ও ভয়কে জয় করে সংগঠনের প্রতিটি জনশক্তিকে ময়দানে ভূমিকা রাখা সময়ের দাবি।

পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন- সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মাহবুবুল হক, মওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা আবু সাঈদ নোমান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামাতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুহসিনুল হাসান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মুফতি হাবীবুর রহমান, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা শাব্বির আহমদ উসমানী, মুফতি হবীবুর রহমান কাসেমী, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, মাওলানা আব্দুল মুমিন, ঢাকা মহানগর দক্ষিণ -এর সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আমিনী ও বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

JA



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার