‘খুনিদের না ধরলে আমি আমার জান রাস্তায় দিয়ে দিব’
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

আরিফের মায়ের আন্দোলনের হুমকি

‘খুনিদের না ধরলে আমি আমার জান রাস্তায় দিয়ে দিব’

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৩ ০৮:৪৮:৪৫ পূর্বাহ্ন

‘খুনিদের না ধরলে আমি আমার জান রাস্তায় দিয়ে দিব’

খুনিদের গ্রেপ্তার ও শান্তির দাবিতে রাস্তায় বসে অনশন করছেন নিহত আরিফের মা আখি বেগম।


নিহত ছাত্রলীগ কর্মী আরিফের মা আখি বেগম বলেন, আমি হিরণ মাহমুদ নিপুর ফাসি চাই। আজকে ৫ দিন হয়ে গেলো আমার ছেলে মারা গেছে কিন্তু এখন পর্যন্ত আমার ছেলের খুনিদের ধরতে পারেনি প্রসাশন। 

প্রশাসনের কাছে আমার প্রশ্ন? তারা কেন এখনো আমার ছেলের খুনীদের ধরতে পারেননি? তারা কি টাকা খেয়ে আসামীদের ধরছে না। আমার ছেলে হত্যার মামলা পিবিআই’কে দিয়ে ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার আহ্বান সরকারের কাছে জানান তিনি।

আখি বেগম বলেন, যদি ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামীদের না ধরা হয় তাহলে আমি রাস্তায় আন্দোলন শুরু করে দিব। আমি আমার জান রাস্তায় দিয়ে দিব, আমি ২৪ ঘন্টা পানি খাব না।

শনিবার (২৫ নভেম্বর) বালুচর পয়েন্টে থেকে টিভিগেইট পর্যন্ত রাস্তা অবরোধ করে ছাত্রলীগ কর্মী আরিফ হত্যার প্রতিবাদে ও আসামী কাউন্সিলর হিরন মাহমুদ নিপুসহ সকল আসামীদের ফাঁসির দাবিতে সিলেটে ‘সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন ও অনশন করা হয়। পরে শাহপরান থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ও ওসির আশ্বাসে তারা অনশন ও অবরোধ তুলে নেন তারা।

এসময় মানববন্ধনে নিহতের মা আখি বেগম, মনোয়ারা বেগম, পারভীন বেগম, জাহানারা বেগম, ফুলেছা বেগম, দেলোয়ারা বেগমসহ বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।

এদিকে গত বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নিহতের মা আঁখি বেগম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।মামলায় সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।মামলায় অন্য আসামিরা হলো- উত্তর বালুচর আল ইসলাহ আবাসিক এলাকার আব্দুল কাইয়ুম আনাস, একই এলাকার মামুন মজুমদার, শান্তিবাগের হেলাল মিয়া, বালুচরের শরীফ আহমদ, বালুচর পয়েন্টের জুনায়েদ, বালুচর সোনার বাংলা এলাকার আনহাজ আহমদ রনি, আল ইসলাহ এলাকার আমির আলী, উত্তর বালুচর এলাকার সুলতান আহমদ ও সবুজ আহমদ। ঘটনার দিন ভোরে এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে রনি ও মামুনকে গ্রেফতার করে। হত্যাকাণ্ডের পর থেকেই কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু পলাতক আছেন বলে জানান মহানগর পুলিশের উপ-কমিশনার।

সুরতহালের শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান মো. শামসুল ইসলাম বলেন, নিহত আরিফের দুই পায়ের ঊরুর পেছনের দিকে, গোড়ালিতে ও হাতে এসব আঘাত লেগেছে। নিয়ম অনুযায়ী পরবর্তী সময়ে ময়নাতদন্তের প্রতিবেদনে বিষয়গুলো উল্লেখ করা হবে।

উল্লেখ্য, গত সোমবার (২০ নভেম্বর) রাত ১২টার দিকে নগরীর টিবি গেইট এলাকায় আরিফকে উপর্যুপরি কোপানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

JA



শীর্ষ সংবাদ: