ঘুষ দাবির অভিযোগ: সুনামগঞ্জ পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

ঘুষ দাবির অভিযোগ: সুনামগঞ্জ পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১২/২০২৩ ০২:০৪:০০ পূর্বাহ্ন

ঘুষ দাবির অভিযোগ: সুনামগঞ্জ পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান।


সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগ চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুদক এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান চালিয়েছে বলে সংস্থাটি সূত্রে জানা গেছে।

জানা যায়, অভিযানের শুরুতে দুদক টিম পাসপোর্ট অফিস এবং এর কাছাকাছি অবস্থিত বিভিন্ন অনলাইন পাসপোর্ট আবেদনের দোকান ও সেবা গ্রহীতাদের পাসপোর্ট আবেদনপত্র পর্যবেক্ষণ করে। সেই পর্যবেক্ষণে দালালদের দৌরাত্ম্য দেখা যায়নি। অভিযানকালে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে সংস্থাটি। দুদক টিম পরবর্তীতে অফিসের প্রধানের সঙ্গে অভিযোগের বিষয়ে কথা বলে। কার্যালয়ে সিটিজেন চার্টার মেনে সেবাগ্রহীতাদের সেবা দেওয়া হয় বলে তিনি দুদক টিমকে আশ্বস্ত করেন।

এদিকে, উচ্চমান সহকারী এবং কর্মচারী ইউনিয়ন সভাপতি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর বিরুদ্ধে বিভিন্ন বিদ্যালয়ের এডহক কমিটি, ম‍্যানেজিং কমিটির অনুমোদন, একাডেমিক স্বীকৃতি নবায়ন বাবদ মোটা অঙ্কের ঘুষ দাবি, একই শাখায় ১৪ বছর যাবত চাকরিসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয়, দিনাজপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি একই শাখায় বিগত ১২ বছর ধরে কর্মরত আছেন। এডহক কমিটি, ম‍্যানেজিং কমিটির অনুমোদন, একাডেমিক স্বীকৃতি নবায়ন ২০২১ সাল থেকে অনলাইনে হয় মর্মে পাওয়া যায়।

এডহক কমিটি, ম‍্যানেজিং কমিটির অনুমোদন, একাডেমিক স্বীকৃতি নবায়ন সংক্রান্ত রেকর্ডপত্র সংশ্লিষ্ট দপ্তর থেকে চাওয়া হয়েছে। রেকর্ডপত্র প্রাপ্তি সাপেক্ষে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার