নিষেধাজ্ঞা অমান্য করে লালাবাজার পুলিশ ক্যাম্পে ফোটানো হলো আতশবাজি।
থার্টি ফাস্ট নাইটে কোনও ধরনের বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা ফোটানো বা ফানুস না ওড়ানোর জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন সিলেটের জেলা প্রশাসক। সিলেটের জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা অমান্য করে খোদ আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী আতশবাজি, পটকা ফোটাচ্ছে।
https://fb.watch/phrUMdXUOC/?mibextid=Nif5oz
রবিবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার পর থেকেই ১২ টা পর্যন্ত দফায় দফায় সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার পুলিশ ক্যাম্পে আকাশে ফুটানো হলো আতশবাজি। এতে করে আশপাশে বসবাসকারী সাধারণের জনমনে আতঙ্ক দেখা গিয়েছে।
এর আগে শনিবার (৩০শে ডিসেম্বর) সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১শে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট বা ইংরেজি নববর্ষ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের গত ৫ই ডিসেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট জেলার জনসাধারণের জনস্বাস্থ্য রক্ষা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের লক্ষ্যে ওই দিন ৩১শে ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকা থেকে ১লা জানুয়ারি দিবাগত রাত ১২ ঘটিকা পর্যন্ত সকল প্রকারে আতশবাজি, পটকা ও আগুন দিয়ে ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
জৈন্তাবার্তা/জুনেদ




