তাহিরপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বই
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

তাহিরপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বই

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০১/২০২৪ ০১:২৬:৪১ পূর্বাহ্ন

তাহিরপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বই


নতুন বছরের শুরুতে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উৎসবমুখর ভাবে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (০১ জানুয়ারি) সকাল ৯ ঘটিকা হতে তাহিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  সালমা পারভীন। 

নতুন বই বিতরণে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন  মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ হাসান সহ  বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কর্মচারী ও অভিবাবক বৃন্দ। 

প্রসঙ্গত, তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, তাহিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার