আজান শুনে বক্তব্য বন্ধ করলেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

আজান শুনে বক্তব্য বন্ধ করলেন প্রধানমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ০৪:৩৫:৩৭ পূর্বাহ্ন

আজান শুনে বক্তব্য বন্ধ করলেন প্রধানমন্ত্রী


বৃহস্পতিবার (৪ জানুয়রি) বিকেল ৪টা। নারায়ণগঞ্জের শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মসজিদের মাইকে আসরের আজান শুনতে পেয়ে বক্তব্য বন্ধ করে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আজান দিচ্ছে, আজান হচ্ছে।’

আসরের আজান চলাকালে পুরো সময় বক্তব্য বন্ধ রাখেন প্রধানমন্ত্রী। এ সময় নেতাকর্মীরাও নীরবতা পালন করেন। আজান শেষ হলে ফের বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। 

এর আগে বিকেল সোয়া ৩টার দিকে শহরের একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল পৌনে ৪টায় তিনি বক্তব্য শুরু করেন। বক্তব্য চলাকালে আসরের আজান শুনে বিরতি দেন তিনি। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: